ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে তিনজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামে মটর চুরির অভিযোগে তিনজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এসময় বাধা দেওয়ায় তাদের মা-বাবাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের নির্যাতন করা হয়।

নির্যাতনে শিকার হয়েছেন, বারশতদিয়াড় গ্রামের টুলু হোসেনের ছেলে দুলু হোসেন (৩০), হেলালপুর গ্রামের সারাত আলীর ছেলে মাইদুল ইসলাম (৪০), মহদিপুর গ্রামের জান মোহাম্মদের ছেলে সাইদুল ইসলাম (৪৫)।

জানা যায়, উপজেলার মহদিপুর গ্রামের আজিজুল হকের ছেলে আইয়ুব আলীর বাড়ির আঙিনায় জলমটর বসানো ছিল। জলমটরটি তিনদিন আগে (২১ এপ্রিল) রাতে চুরি হয়। চুরির অভিযোগে ঘুম থেকে তুলে এনে এ নির্যাতন চালানো হয়।
মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে ইউপি মেম্বার ও স্থানীয়দের নিয়ে সমঝোতার জন্য চেষ্টা করা হচ্ছে।’

এদিকে, বাঘা থানার পরিদর্শক (ওসি) আবদুল বারী জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মটর চুরির ঘটনায় তিনজনের নামে থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102