ads
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে দুর্নীতির অভিযোগে সাবেক এমপির বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৪৩ বার পঠিত

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা করেন উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন।

আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে প্রথমবার এমপি নির্বাচিত হন। এর আগে তিনি বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। মেয়র থাকাকালে ঠিকাদার ও কর্মকর্তাদের যোগসাজশে এই পৌরসভারই ৩৩ লাখ ৬৫ হাজার ৬৬১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

মামলায় সাবেক মেয়র ও সাবেক এমপি আবুল কালাম আজাদ ছাড়াও আসামি হয়েছেন রাজশাহীর নিউমার্কেট এলাকার ঠিকাদার খালেদ মোহাম্মদ সেলিম, তাহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের এবং উপসহকারী প্রকৌশলী জাহিদুল হক।

দুদক সূত্র মামলার বিষয়টি নিশ্চিত করেছে। দুদক জানায়, পরিবেশ ও জলবায়ু তহবিলের ১৩ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প পেয়েছিল তাহেরপুর পৌরসভা। এ প্রকল্পে ৪ কোটি ৯৮ লাখ ২৫ হাজার ২৫ টাকায় ৪১৫ মিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ ছিল। দুদক অভিযোগ পায়, টেন্ডারে থাকা পরিধির চেয়ে কম বেড়িবাঁধ নির্মাণ করা হয়; কিন্তু বিল পুরো কাজেরই তোলা হয়।

দুদক অনুসন্ধানে নেমে দেখে, কাজ হয়েছে ৪০৫ মিটার কিন্তু ঠিকাদারকে পুরো ৪১৫ মিটারেরই বিল দেওয়া হয়েছে। ১০ মিটার কাজ না করলেও অতিরিক্ত ৩৩ লাখ ৬৫ হাজার ৬৬১ টাকা বিল পরিশোধ করা হয়েছে। এই টাকা আসামিরা পরস্পরের যোগসাজশে আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

দুদক জানিয়েছে, মামলার কপি জেলা ও দায়রা জজ আদালতেও পাঠানো হয়েছে। দ্রুতই আদালতে মামলার অভিযোগপত্র দেওয়া হবে।

আওয়ামী সরকারের পতনের পর সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেফতার হয়েছেন। তিনি এখন কারাগারে আছেন। তিনি মেয়র থাকাকালে জলবায়ু তহবিলের ওই প্রকল্পের ঠিকাদারদের কাছ থেকে আদায় করা ভ্যাট ও ট্যাক্সের ৫৫ লাখ ৬ হাজার ৭৮২ টাকা আদায় করে তা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতেরও অভিযোগ আছে। কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের নিরীক্ষায় ওই আর্থিক অনিয়ম ধরা পড়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102