ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে তিন বছর ধরে ছাত্রীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত
অভিযুক্ত শিক্ষক

রাজশাহীর মোহনপুর উপজেলার বাটুপাড়া কারিগরি ও বাণিজ্যিক ইনস্টিটিউটের ‘ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং’ ট্রেড এক শিক্ষক এক ছাত্রীকে নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তিন বছরের বেশি সময় ধরে ধর্ষণ ও নির্যাতন করে আসছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই ছাত্রী এমন অভিযোগ করেন। অভিযুক্ত শিক্ষকের নাম মাসুদ সরকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী বলেন, ২০১৯ জানুয়ারিতে ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণিতে ভর্তি হই। শিক্ষক মাসুদের বাড়ির পাশেই বাবার বাড়ি। তাই আমার পরিবারের সঙ্গে মাসুদের সখ্যতা পুরোনো। আমি সেখানে ভর্তি হওয়ার পর শিক্ষক মাসুদ প্রায়ই বাড়িতে আসতো। ২০১৯ সালের ১০ মে দুপুর আড়াইটার দিকে আমাকে নোট দিবেন বলে মোবাইলে কল দিয়ে তার বাসায় আসতে বলেন। শিক্ষক চাচার ফোন কল পেয়ে আমি তার বাড়িতে যাই। তিনি বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। আমাকে দেখে বলেন, দোতলায় তার শোবার ঘরে নোটগুলো রাখা আছে, নিয়ে আসতে। দোতলায় শোবার ঘরে গেলে কৌশলে বাড়িতে কেউ না থাকার সুযোগে আমাকে ধর্ষণ করে। আগে থেকে মোবাইল ফোন রেখে ধর্ষণের ভিডিও ধারণ করে।

সংবাদ সম্মেলনে ছাত্রী আরো বলেন, এরপর থেকে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নানা জায়গায় নিয়ে ধর্ষণ করে। এভাবে দিনের পর দিন ধর্ষণের ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ধর্ষণ করে।

অভিযুক্ত শিক্ষক মো. মাসুদ সরকারকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ম্যাসেজ পাঠানো হলেও কোনো সাড়া দেননি। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থী একদিন ধর্ষণ চেষ্টার অভিযোগ দিতে থানায় এসেছিলেন। এসে যৌন নির্যাতনের তিন বছরের ইতিহাস তুলে ধরে। ন্যায়বিচার নিশ্চিতের জন্য তাকে আদালতে মামলা করতে বলেছি।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন বলেন, ওই ছাত্রী আমার কাছে এসেছিলো। দিনের পর দিন ব্ল্যাকমেইলিং করে ধর্ষণ করা হয়েছে-এমন বেশ কিছু অডিও রেকর্ড ও ছবি সরবরাহ করে। এটা ক্রিমিনাল কেইস, তাকে থানায় কিংবা আদালতে মামলা করতে বলি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাত্রীর বাবা-মা, ছোট ভাই ও ভগ্নিপতি উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102