ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে মাদক ব্যবসায়ীর হামলায় পুলিশ আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৯ বার পঠিত

রাজশাহীতে এক মাদক কারবারীর হামলায় পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মাদকের হাটখ্যাত নগরীর গুড়িপাড়ায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাতে পুলিশ কনস্টেবল আবু আসলাম বাদী হয়ে আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা করেছেন। পরে পুলিশ হামলাকারীকে আটক করেছে।

অভিযোগ মতে, নগরীর কোর্ট এলাকার গুড়িপাড়া মহল্লার লালন নামে এক ব্যক্তির বাড়িতে মাদক কেনা-বেচার খবর পেয়ে আরএমপির কাশিয়াডাঙ্গা থানার অধীন কেশবপুর পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযানে যায়।

এ সময় পুলিশ লালনের বাড়ি তল্লাশি করার সময় তিনি ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করেন। এতে পুলিশ কনস্টেবল আবু আসলামের হাতে আঘাত লাগে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে হামলাকারী লালনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক বিক্রি ছাড়াও পুলিশের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগে আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ ঘটনার কথা স্বীকার করে জানান, মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ গুড়িপাড়ায় লালনের বাড়িতে অভিযানে গেলে তিনি হাঁসুয়া দিয়ে পুলিশের ওপর হামলা করে। পরে পুলিশ হামলাকারী লালনকে আটক করে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102