ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে মিথ্যা মামলা করায় নারীর তিন বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩২ বার পঠিত

রাজশাহীতে মিথ্যা মামলা করায় এক নারীর তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২২ মে) রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোসা. রীতা বেগম বাঘা উপজেলার চক পিংসা গ্রামের মো. জুয়েলের মেয়ে।

রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুননাহার মুক্তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাদী ও আসামিপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করা ও তারা যেন জমি ছেড়ে যেতে বাধ্য হন এজন্যই ২০১১ সালের আগস্ট মাসে রীতা তার স্বামী ও শ্বশুরের কুপরামর্শে মামলা করেন। সেই মামলায় তিনি ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলার আসামি আবু সাঈদ সম্প্রতি খালাস পান। এর পর তিনি ১৭ ধারার বিধান মতে মিথ্যা মামলার বিরুদ্ধে আদালতে আবেদন করেন।

অ্যাডভোকেট মুক্তি বলেন, অভিযোগ পাওয়ার পর আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এরপর সেটির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর সোমবার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে আদালত মিথ্যা মামলা করায় ওই নারীকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102