ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার। এদিন ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছর শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে রেকর্ড হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ার কারণে তাপমাত্রা হঠাৎ কমেছে।

এর আগের দিন বৃহস্পতিবার রাজশাহীতে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একটি লঘুচাপের প্রভাবে কিছুটা হিমেল হাওয়া বইছে। এর ফলেই দুদিন ধরে তাপমাত্রা কমছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তা মৃদু শৈত্যপ্রবাহ। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী রাজশাহীতে এখন শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, এখন ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে। তবে রোববার পর্যন্ত একই রকম থাকতে পারে। এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102