ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে রেল কর্মচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

রাজশাহীতে হঠাৎ করেই আইন-শৃৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। স্কুলছাত্র সানি হত্যার রেশ না কাটতেই মহানগরীতে এবার রেল কর্মচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ জুলাই) রাতে মহানগরীর বেলদারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় ওই রেল কর্মচারীকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত যুবকের নাম সোহেল রানা। তিনি মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকার আব্দুল করিমের ছেলে। সোহেল রেলওয়েতে ওয়েম্যান পদে চাকরি করতেন। আর আহতের নাম ফারুক হোসেন। তাকে হাসপাতালে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়ারা জানান, বাংলা মদ ব্যবসায়ী টগরের বাড়িতে মদ কেনা নিয়ে সোহেল ও ফারুকের দ্বন্দ্ব হয়। এ সময় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে টগরের বাড়ি থেকে বের হয়ে ফারুক সোহেলকে কুপিয়ে জখম করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় ধস্তাধস্তিতে রাস্তার ওপর পড়ে গিয়ে ফারুকও আহত হন। এ সময় দুইজনই মদ্যপান অবস্থায় ছিলেন। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কীভাবে সোহেল নিহত ও ফারুক আহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন ফারুক সোহেলকে ছুরিকাঘাত করেছেন।

কিন্তু ফারুক বলছেন তারা গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে এ ঘটনায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102