ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীর আইসোলেশন থেকে পালাল করোনা রোগী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে পালিয়েছেন আঙ্গুরা বেগম (৫৫) নামে এক করোনা পজিটিভ রোগী।

সোমবার সন্ধ্যায় তিনি হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে পালিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম রবিন।

করোনাভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষায় ফল পজিটিভের খবর জানতে পেয়ে তিনি পালিয়েছেন।

আঙ্গুরা বেগম উপজেলার বড়াল আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা হাসান আলীর স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম রবিন জানান, করোনার সব ধরনের উপসর্গ নিয়ে আঙ্গুরা বেগম সোমবার সকালে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসেন। এ সময় এক্স-রে রিপোর্টে ফুসফুসে সংক্রমণ থাকায় তার করোনা অ্যান্টিজেন পরীক্ষা করা হয়।

অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ এলে আঙ্গুরা বেগমকে চিকিৎসাসেবা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়। সেখান থেকে তিনি সোমবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যান।

চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, রাজশাহীর করোনা পরিস্থিতি এখনে ঊর্ধ্বমুখী। সে জন্য আমরা হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের শরীরে করোনা উপসর্গ পেলে তাৎক্ষণিক পরীক্ষা করছি।

আঙ্গুরা বেগমের অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তাকে আইসোলেশনে রাখা হলেও কাউকে কিছু না বলে তিনি চলে গেছেন। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। নিজেরাও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102