ads
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীর জয় দিয়ে বঙ্গবন্ধু টি-২০ শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৫৭ বার পঠিত

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ২ রানে হারিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৭ রান তুলতে সক্ষম হয় ঢাকা।

মিরপুরে রৌদ্রজ্জ্বল দুপুরে মুশফিকের ঢাকার বিপক্ষে টস হেরে শুরুতেই ব্যাট করতে নামে শান্তর রাজশাহী। ওপেনিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন। শুরু থেকেই দেখেশুনে ব্যাট করতে থাকেন দু’জন। ২ ওভারের দ্বিতীয় বলে ক্যাচ মিসের কারণে নতুন জীবন পান ইমন। এরপর দু’জন মিলে দলীয় স্কোরে তোলেন ৩১ রান। শান্ত ফিরে যান ১৭ রান কোরে। ৩৫ রান তুলে সাজঘরে ফেরেন ইমন। মাঝে রনি, আশরাফুলরা বেশিক্ষণ টেকেননি। এরপর দলের হাল ধরেন নুরুল ও মেহেদী হাসান। খাঁদের কিনারা থেকে দলকে টেনে তুলেন দু’জন। তাদের ৮৯ রানের অনবদ্য ইনিংসে দলীয় স্কোরে ১৫৬ রান তোলে রাজশাহী। মেহেদীর ফিফটি আর নুরুলের ৩৯ রানে সুবাদে ৯ উইকেটে ১৬৯ রানের স্কোর পায় রাজশাহী।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে তানজিদকে হারায় ঢাকা। ব্যর্থ হন ইয়াসির আলীও (৯)। মোহাম্মদ নাঈমের ২৬ রানের পর মুশফিকের ৪১ রানের ইনিংসটি আশা জাগিয়েছিলো ঠিকই। আকবর আলীর ৩৪ রানের লড়াকু ইনিংসের সঙ্গে ১৬ বলে ২৭ রান করে জয়ের কিনারায় নিয়ে যান মুক্তার আলী। তবে দলকে শেষ হাসিটা হাসাতে পারেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102