ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীর বাঘায় চুরি যাওয়া ১২ মহিষ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

রাজশাহীর বাঘা উপজেলায় চুরি যাওয়া ১২টি মহিষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাখাল জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের এক আমবাগান থেকে মহিষগুলো উদ্ধার করা হয়েছে। বাঘা থানার পুলিশ পুঠিয়া থানার সহযোগিতায় ওই মহিষগুলো উদ্ধার করে। ওই মহিষগুলো ১৭ লাখ টাকা মূল্যের বলে জানা গেছে।

জানা যায়, সোমবার রাতে বাঘা উপজেলার পদ্মার মধ্যে পলাশী ফতেপুর চরের আশরাফ ঘোষের মহিষের খামার থেকে ১২টি মহিষ চুরি করে নিয়ে যায় রাখাল জাহাঙ্গীর হোসেন। এ খবরটি জানতে পেরে ওই রাতে মোবাইল ফোনের মাধ্যমে রাজশাহী পুলিশ সুপারকে অবগত করা হয়।

তার পর পুলিশ সুপারের নির্দেশনায় বাঘা থানা পুলিশ অভিযান শুরু করে।

একপর্যায়ে পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের একটি আমবাগানে মহিষগুলোকে রাখা হয়েছে, এমন খবরের ভিত্তিতে পুঠিয়া থানার সহযোগিতায় ১২টি মহিষ উদ্ধার করা হয়। এ সময় খামারের আগের রাখাল জাহাঙ্গীর হোসেনকেও আটক করা হয়েছে।

মহিষের মালিক বাঘা উপজেলার পদ্মার মধ্যে পলাশী ফতেপুরচরের আশরাফ ঘোষ বলেন, আমি কয়েক মাস আগে ১২টি মহিষ ক্রয় করে পদ্মারচরে খামার দিয়েছি।

সেই খামারে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে বিশ্বাস করে রাখালের দায়িত্ব দেওয়া হয়। সে আমার কথা না শোনায় তাকে বাদ দেওয়া হয়। সেই ব্যক্তি আমার সঙ্গে প্রতারণা করে মহিষগুলো চুরি করে নিয়ে যায়।

তবে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করে আইনের আওতায় আনার জন্য দাবি জানান তিনি।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, চুরি যাওয়া ১২টি মহিষসহ রাখাল জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের আটক অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102