ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

আগামীকাল (২মার্চ) সোমবার বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ। তাই রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিবহণ মালিক ও শ্রমিকনেতারা দাবি করেছেন, বাস চলাচল করলে হামলার সম্ভাবনা আছে। শ্রমিকদের নিরাপত্তা বিবেচনা করে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো জানান, যেহেতু সমাবেশের কারণে তারা হামলার আশঙ্কা করছেন। এ কারণে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী অবশ্য বলেন, বগুড়ায় তাদের এক শ্রমিককে মারধর করা হয়েছিল। মারধরকারীদের গ্রেফতারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে।
হঠাৎ বাস বন্ধের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। তারা অনেকেই কাউন্টারে এসে ফিরে যাচ্ছে। এছাড়া বিকল্প পথ হিসেবে অন্য যানবাহনে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন বলে জানা গেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারগুলো বন্ধ দেখা গেছে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘এখন পর্যন্ত আমাদের বিভাগীয় সমাবেশের জায়গা দেওয়া হয়নি। বাস বন্ধ রাখার কারণ- বিভাগীয় সমাবেশে যেনো মানুষ না আশতে পারে। এছাড়া কিছু না।’

#বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102