ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীর সেই নবজাতকের দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

রাজশাহীর বাঘায় ধর্ষণের শিকার হয়ে এক নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই নারীর বাড়িতে গিয়ে শিশুটিকে কোলে নিয়ে আদর ও আশীর্বাদ করেন তিনি।

জানা যায়, ওই নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। তারপর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে প্রতিবেশী মুদি দোকানদার বাদশা আলম। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় গত বছরের ২৯ সেপ্টেম্বর বাঘা থানায় মামলা দায়ের করেন ওই নারী। বিষয়টি জানার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অসহায় ওই নারীর মেডিকেল পরীক্ষা থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকের লালন-পালনসহ সব ব্যয় বহন করেন।

২৫ দিন আগে ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন। ওই শিশুর নাম রাখা হয়েছে রাসেল। রাসেলকে শুক্রবার সন্ধ্যায় কোলে নিয়ে দোয়া ও আশীর্বাদ করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তারপর শিশুর মায়ের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ নেতৃবৃন্দ। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা বলেন, ‘ভুক্তভোগী ওই নারীর খবরটি শোনার পর আমি সেখানে ছুটে যাই এবং থানায় মামলা দেওয়ার ব্যবস্থা করি। তারপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে বিষয়টি জানানোর পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102