ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহী থেকে রংপুরগামী সব বাস চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩১ বার পঠিত

রাজশাহী থেকে রংপুরগামী সব বাস চলাচল আগামী দুদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন রাজশাহীর পরিবহণ নেতারা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে রংপুরের উদ্দেশে সর্বশেষ বাসটি ছেড়ে গেছে। শুক্র ও শনিবার আর কোনো বাস ছাড়বে না বলে জানিয়েছেন রাজশাহীর পরিবহণ নেতারা।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করেই পরিবহণ বন্ধ করা হয়েছে।

রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে রংপুরগামী সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে তাদের এই ধর্মঘট।

মতিউল হক আরও বলেন, রংপুরে অভ্যন্তরীণ কারণে দুদিনের পরিবহণ ধর্মঘট ডাকা হয়েছে। সেখানে কোনো বাস চলবে না। অন্য কোনো জেলা থেকেও রংপুরে কোনো বাস প্রবেশ করবে না। রংপুর বাস মালিকদের পক্ষ থেকে তাদেরও রংপুরে বাস না পাঠানোর জন্য বলেছেন। এ কারণে তারা বাস চলাচল দুদিন বন্ধ রেখেছেন।

রংপুরে বিএনপির মহাসমাবেশের কারণে বাস চলাচল বন্ধ হয়েছে বলে বিএনপি নেতাদের দাবি প্রসঙ্গে রাজশাহী সড়ক পরিবহণের এই নেতা বলেন, এ ব্যাপারে আমরা কিছু জানি না। আমরা জানি, রংপুরে অভ্যন্তরীণ সমস্যার কারণে পরিবহণ ধর্মঘট হচ্ছে। তাদের নিজেদেরও দাবি আছে। ফলে এই সময়ে আমরা রাজশাহী থেকে রংপুরে কোনো বাস চালাতে পারছি না।

রাজশাহী থেকে রংপুরের বাস চলাচল বন্ধ সম্পর্কে জানতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, এভাবে বিএনপির গণজোয়ার থামানো সম্ভব নয়। রাজশাহী থেকে যাতে কেউ রংপুরের মহাসমাবেশে যেতে না পারে সেজন্যই বাস বন্ধ করা হয়েছে। সরকার বিএনপির মহাসমাবেশে জনসমাগম দেখে ভীত হয়ে এসব কাজ করছে। মানুষকে দুর্ভোগে ফেলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102