ads
শনিবার, ০২ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহী বিভাগে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে জয়পুরহাটে একজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১১১ জন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৪৮ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৭৯ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৪০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭৭৮ জন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৩১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১ জন, নওগাঁয় ২ জন, বগুড়ায় ৩৬ জন ও সিরাজগঞ্জে ৬ জন। তবে নাটোরে, জয়পুরহাটে ও পাবনায় এ দিন কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

তিনি আরও জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৯৫ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৭২৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৩৮ জন, নওগাঁয় ১ হাজার ২১৭ জন, নাটোরে ৯০৬ জন, জয়পুরহাটে ১ হাজার ১১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ২ জন ও পাবনায় ১ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৭৮ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৬৮ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে বলে জানান তিনি।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪ হাজার ৬৪০ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৫৭৪, চাঁপাইনবাবগঞ্জে ৬২৩ জন, নওগাঁয় ১ হাজার ৮৬ জন, নাটোরে ৭১৭ জন, জয়পুরহাট ২৩০ জন, বগুড়ায় ৬ হাজার ৭১ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৪০৬ জন ও পাবনায় ৯৩৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102