ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন জমা ৩ লাখ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আইসিটি সেন্টারের পরিচালক জানান, এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে প্রাথমিক আবেদন জমা পড়েছে ১ লাখ ১৬ হাজার ২১৭টি। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন পড়েছে ৫৭ হাজার ১৭০টি, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০ হাজার ২৭৫টি এবং মানবিক বিভাগ থেকে ৪৮ হাজার ৮০২টি।

‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ৬৮ হাজার ৬১৮টি; যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩০ হাজার ৭টি, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ হাজার ১৯৩টি এবং মানবিক থেকে ১৮ হাজার ৪১৮টি। ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২০ হাজার ১৫৪টি; যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১ লাখ ৩ হাজার ৬৯৩টি, মানবিক বিভাগ থেকে ১৩ হাজার ২৬৫টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ হাজার ১৯৬টি।

প্রাথমিক আবেদনের ফলাফলের বিষয়ে বাবুল ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা আগামী ২২ মার্চ রাতে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয় গত ৭ মার্চ। আবেদন প্রক্রিয়া শেষ হয় ১৮ মার্চ রাত ১২টায়। প্রাথমিক আবেদনে নির্বাচিত ভর্তিচ্ছুরা চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হবেন। আগামী ২৩ মার্চ থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ১ হাজার ১০০ টাকা (চার্জসহ) ফি দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102