গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরো ১৪জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৭জন, চাঁপাইয়ের ৫জন এবং নাটোর ও নওগাঁর একজন করে রয়েছেন।
মৃতদের মধ্যে ৭জন করোনা পজেটিভ এবং ৭জন উপসর্গ নিয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৮ জন। এরমধ্যে শুধু রাজশাহীরই ৫২জন ভর্তি হয়েছেন। এনিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৪২জন। এরমধ্যে রাজশাহীর ৩০৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৯ জন, নাটোরের ৩২জন, নওগাঁর ৩২জন, পাবনার ১৫জন, কুষ্টিয়ার ৩জন এবং চুয়াডাঙ্গা ও দিনাজপুরের ২জন রয়েছেন।
এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৮৫টি নমুনা পরীক্ষায় ১৩৫জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৭ দশমিক ৮৪শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৭৭ নমুনা পরীক্ষায় ১৪জনের পজেটিভ আসে। শনাক্ত হার ১৮ দশমিক ১৮শতাংশ।