ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৭ দালাল গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ১৭ দালালকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ১৭ জন হলেন, হাসিবুল ইসলাম (২৩), বাদল (৩৮), সুর্য (৫৫), প্রসাদ দাস (২২), মো. জুলমত (৪৩), আবদুল জলিল ওরফে রাজা (৫৫), সাইদুর রহমান ওরফে বাবু (৪২), মো. রিয়াজ (৩৫), সঙ্গীত (৪০), সেন্টু রায় (৪২), সুমন আলী (৪১), নূর হোসেন ওরফে নাইম (২৩), বাবু (৬৫), স্বাধীন ওরফে টিপু (২২), আরিফ (৩০), রনি শেখ (২৪) এবং রোজিনা (৩৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় এদের বাড়ি।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে দালাল চক্রের এই সদস্যরা রোগী ও রোগীর আত্বীয়-স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দিয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যাচ্ছিলেন। অনেক সময় রোগী ও স্বজনদের সঙ্গে তারা টানাহিঁচড়ার মতো আচরণ করেন। এ অবস্থায় রামেক হাসপাতালের জরুরি ও বহির্বিভাগের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102