গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে।
গেল ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ১৩ জনের মধ্যে করোনা আক্রান্ত ৫ জন এবং উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন।
রাজশাহী মেডিক্যালের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। এর মধ্যে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নাটোরের ৭ জন, নওগাঁর ৪ জন, পাবনার একজন এবং কুষ্টিয়ার একজন।
এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৪৪ জন। এদের মধ্যে রাজশাহীর ১৮৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৯ জন, নাটোরের ২০ জন, নওগাঁর ২৫ জন, পাবনার ৭ জন, কুষ্টিয়ার ৫ জন, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গার একজন করে।
গতকাল রাজশাহীর দু’টি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৭৩টি নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা পজেটিভ আসে। শনাক্তের হার ৪৩ দশমিক ৪৩ শতাংশ। নাটোর জেলার ১১১টি নমুনায় ২৬ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ২৩ দশমিক ৪২ শতাংশ। নওগাঁ জেলার ১৩৯টি নমুনায় ৩৫জনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ২৫ দশমিক ১৮শতাংশ। এদিন চাঁপাইনবাবগঞ্জের ১৩৩ নমুনা পরীক্ষায় ৩২ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২৪ দশমিক ৬ শতাংশ।