ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহী সিটি নির্বাচনের আগে ৬ থানার ওসি বদল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ৩০ বার পঠিত

সিটি নির্বাচনের আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ছয়টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে একাধিক ওসি থানায় অল্প কিছুদিন দায়িত্ব পালনের পরই নতুন থানায় বদলি হলেন। গত ২৫ এপ্রিল আরএমপি কমিশনার মো. আনিসুর রহমান এসব বদলির আদেশ জারি করেন। এর আগে তিন দফায় পুলিশ সদর দপ্তর থেকে আরও পাঁচ ওসিকে রাজশাহীর বাইরে অন্য ইউনিটে বদলি করা হয়।

সর্বশেষ আদেশে দেখা যায়, আরএমপির ছয় পুলিশ পরিদর্শকের মধ্যে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মশিউর রহমানকে পাঠানো হয়েছে দামকুড়া থানায়। দামকুড়া থানার ওসি মো. মনিরুজ্জামানকে পাঠানো হয়েছে কাশিয়াডাঙ্গা থানায়। মাত্র এক মাস আগে রাজপাড়া থানা থেকে বদলি হয়ে বেলপুকুর থানার ওসি হওয়া রুহুল আমিনকে পাঠানো হয়েছে মতিহার থানায়। আর চন্দ্রিমা থানার ওসি এসএম মাসুদ পারভেজকে পাঠানো হয়েছে বেলপুকুর থানায়। এর কিছুদিন আগে তিনি কাশিয়াডাঙ্গার ওসির দায়িত্বে ছিলেন।

এদিকে পবা থানার ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে চন্দ্রিমা থানায়। আর শাহ মখদুম থানার ওসি মোবারক পারভেজকে পাঠানো হয়েছে পবা থানায়। এসব ওসির অনেকেই নতুন থানায় ইতোমধ্যে যোগ দিয়েছেন। অন্য দু-একজন যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এর একদিন আগে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া আদেশে মতিহারের ওসি হাফিজুর রহমানকে বদলি করা হয়েছে সিআইডিতে। আর রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমানকে আরএমপি থেকে রাজশাহী রেঞ্জে বদলির আদেশ দেওয়া হয়েছে। এর আগে দুই দফায় বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম ও পবা থানার ওসি ফরিদ হোসেনকে রংপুর রেঞ্জে এবং শাহমখদুম থানার ওসি মেহেদী হাসানকে সিআইডিতে বদলি করা হয়।

পুলিশের একটি সূত্র জানাচ্ছে, আসন্ন সিটি নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ পদগুলোতে ব্যাপক রদবদল করা হচ্ছে। এতে বিভিন্ন থানায় দায়িত্বরত পরিদর্শক ও উপ-পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা কিছুটা বদলি আতঙ্কে রয়েছেন। জানা গেছে, বদলি হওয়া কয়েকজন ওসির বিরুদ্ধে নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবহেলার অভিযোগ ছিল। তাদেরকে অবশ্য আরএমপির বাইরে অন্য রেঞ্জে ও ইউনিটে বদলি করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102