ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজাপুরে মেয়েকে ধর্ষণের বিচার চাওয়ায় বাবাকে মারপিট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

ঝালকাঠি; ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের বিচার চাওয়ায় ভুক্তভোগী কিশোরীর বাবাকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার (৩০ মে) রাতে ধর্ষণ ও মারামারির অভিযোগে ৪ জনকে আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর আত্মীয় মো. সাইদুল ইসলাম।

সাইদুল ইসলাম ঝালকাঠি সদর থানার ছত্রকান্দা এলাকার মৃত খোরশেদ আলী আকনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ মে উপজেলার পুটিয়াখালী এলাকার মো. শাহ জামান হাওলাদারের ছেলে মো. বেল্লাল হাওলাদার (২৫) তাওহীদ মোল্লার সহায়তায় ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের কলাবাগানে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি দেখায় তারা।

পরে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর বাবা ২৯ মে রাতে অভিযুক্ত বেল্লালসহ তার পরিবারকে ডেকে বিচার চাওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় অভিযুক্ত’র বাবাসহ রাজাপুর সদরের মৃত মেনাজের ছেলে মো. সিদ্দিক এসে ভুক্তভোগীর বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

ভুক্তভোগীর পরিবারের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য ঝালকাঠিতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102