চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি ১০ লাখ ডোজ করোনার টিকা আজ রাত ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
এছাড়া ১৮ই জুলাই রাত ৩টায় আসবে সিনোফার্মের আরও ১০ লাখ টিকা।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।