ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাতে ছাত্রলীগ নেতার ডাকে বের হয়ে গণধর্ষণের শিকার কলেজছাত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৪ বার পঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় রাতে এক ছাত্রলীগ নেতা ডাকে বের হয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী (২১)। এ ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্তরা হলেন- বঙ্গলতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি যীশু চৌধুরী (২৭) ও সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া সোহেল (২৬), একই এলাকার মো. আরিফ (২৬), মো. রাশেল (২৯), অমল বড়ুয়া (৪৫)।

শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কলেজছাত্রীর সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত ১৫ জুলাই রাত ৯টার দিকে বিপ্লব বড়ুয়া জরুরী আলাপের কথা বলে বাড়ির বাহিরে ডেকে নিয়ে যায়। এরপর মেয়েটি রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুজি করেন।

পরদিন ভোরবেলা মেয়েটি বাড়িতে এসে জানায়, বিপ্লব তাকে ডেকে নিয়ে যাওয়ার পর ওই ৫ আসামি তাকে সারারাত পালাক্রমে ধর্ষণ করেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টার কারণে থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়।

এদিকে ঘটনা জানাজানি হলে তড়িঘড়ি করে ছাত্রলীগের ওই দুই নেতাকে পদ থেকে বহিষ্কার করা হয়।

বাঘাইছড়ি থানার ওসি মো. আনোয়ার হোসেন খান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়েছে, এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আশা করি শীঘ্রই আসামিরা ধরা পড়বে।

এদিকে এই ঘটনার প্রতিবাদে করেঙ্গাতুলী ও সাজেক এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পাহাড়ের তিন সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। মিছিল ও মানববন্ধন করে তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102