ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাতে ফাইনালের ড্রেস রিহার্সালে মুখোমুখি ম্যানচেস্টার সিটি-চেলসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ড্রেস রিহার্সালে মুখোমুখি রাতে ম্যানচেস্টার সিটি আর চেলসি। গতবারের ফাইনালিস্ট পিএসজিকে হারিয়ে দারুণ ছন্দে সিটিজেনরা। এই ম্যাচ জিতলেই ইপিএলের শিরোপাও নিশ্চিত হবে গার্দিওলা শিষ্যদের। আর থমাস টাচেলের সামনে প্রতিপক্ষকে শেষবার যাচাই করে ছক কষার সুযোগ। দু’দলের ম্যাচটা শুরু হবে শনিবার (৮ মে) রাত সাড়ে ১০টায়।

এক বছর পর আবারও ট্রেবল জয়ের হাতছানি সিটিজেনদের সামনে। ইউরোপ সেরার লড়াই আর ইংলিশ প্রিমিয়ার লিগ; দুটো শিরোপাতেই একটা করে হাত দিয়ে রেখেছে ম্যানচেস্টার জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নামার আগে লিগ শিরোপা নিশ্চিতেও প্রতিপক্ষ সেই ব্লুরাই। এই ম্যাচটা জিতলেই ইপিএলের এবারের ট্রফিটা আসবে ইতিহাদে।

উড়তে থাকা ম্যানসিটির ডেরায় এসে শেষ ১৪ দেখায় জয় আদায় করতে পারেনি চেলসি। তবে সিটিজেনদের বড় চিন্তার কারণ হতে পারে কেননা এ প্রতিপক্ষের কাছে এফএ কাপের সেমিতে হেরেই কোয়াড্রাপলের সম্ভাবনা ধুলোয় মিশেছিল ইতিহাদের সৈনিকদের। আর তারকায় ঠাসা পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ম্যানচেস্টারের দলটা।

ইনজুরি নেই, উলটো নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন ডিফেন্ডার স্টোনস। ফিট হওয়া অ্যাগুয়েরো নেতৃত্ব দেবেন আক্রমণে। রাহিম স্টারলিংও ফিরছেন। রদ্রি ফেরায় পিএসজির বিপক্ষে দারুণ খেলেও অনিশ্চিত ফার্নান্দিনহো। তাই মধুর সমস্যায় গার্দিওলা।

প্রতিপক্ষে যেমন আছেন একজন মাস্টার মাইন্ড গার্দিওলা; চেলসির ছকটাও কষবেন আরেক ম্যাজিকম্যান। পিএসজির পর ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চের ফাইনালে তুলেছেন চেলসিকেও। টাচেলের টাচে বদলে যাওয়া দলটা লিগে টপ ফোরে থাকার জোড় লড়াইয়ে থাকলেও জাতটা ঠিকই চিনিয়েছে বড় মঞ্চে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের দর্প চূর্ণ করে নিশ্চিত করেছেন ফাইনালের টিকিট। ফর্মটা ইপিএলে উড়িয়ে আনলে ম্যানসিটিকে ইটের জবাব পাথরে দেয়ার সক্ষমতা আছে স্টামফোর্ড ব্রিজের সেনাদের।

তবে ইউসিএল ফাইনালের ড্রেস রিহার্সালে নামার আগে ইনজুরিতে পড়া কোভাসিচের সার্ভিস পাবেন না টাচেল। থিয়েগো সিলভাতে আস্থা থাকলেও রক্ষণ নিয়ে একটু হলেও চিন্তা থাকবে কোচের। যদিও জর্জিনহো-কন্তে-পুলিসিচরা মাঝমাঠেই নিভিয়ে দেবেন অনেক আক্রমণের ফুল্কি। অ্যাটাকাররা সবাই ফিট আছেন আক্রমণ শানাতে।

এখনও পর্যন্ত ১৬৮ দেখায় সিটির ৫৯ জয়ের বিপরীতে ৬৯ জয় নিয়ে এগিয়ে আছে চেলসি। তবে পরিসংখ্যানের সঙ্গে বাস্তবতা কতটা মিলবে তা দেখতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102