নিজ নিজ লিগে নামছে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। বুন্দেসলিগায় রাত সাড়ে আটটায় স্টুর্টগার্টের বিপক্ষে নামবে টেবিল টপার বায়ার্ন মিউনিখ। একই সময় কোলনের বিপক্ষে খেলবে বরুশিয়া ডর্টমুন্ড। লা লিগায় রাত সোয়া নয়টায় সেল্টা ভিগোর আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ।
মৌসুমে চার শিরোপা জয়ের পথে থাকা বায়ার্ন নামছে বুন্দেসলিগায়। ঘরের মাঠে ২১ ম্যাচ অপরাজেয়র আত্মবিশ্বাস নিয়েই স্টুটগার্টকে আতিথ্য দেয়ার অপেক্ষায় বাভারিয়ানরা। মাত্র এক পয়েন্ট কম নিয়ে টেবিল টপারের ঘারে নি:শ্বাস ফেলছে লাইপজিগ। হারলেই শীর্ষস্থান হাতছাড়া হবে হ্যান্সি ফ্লিকের শীষ্যদের। তবে লেভানডভস্কির দুর্দান্ত ফর্ম এগিয়ে রাখছে স্বাগতিকদের।
এদিকে, লা লিগায় শিরোপা রেসে টিকে থাকার মিশনে নামছে রিয়াল মাদ্রিদ। সেল্টার মাঠে জয় তুলে চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনাকে টপকে টেবিলের দুইয়ে উঠে আসার সুযোগ লস ব্ল্যাঙ্কোদের। পরিসংখ্যানও রামোসদের পক্ষে। স্বাগতিকদের বিপক্ষে লিগে গেলো সাত বছর ধরে হারেনি জিদানের দল। ফিরছেন ক্যাসেমিরো।