ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাতে বোনকে রুমে নিয়ে ধর্ষণচেষ্টা, ছেলেকে হত্যা করল বাবা-মা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

রাতে মদ খেয়ে বাড়িতে গিয়ে আপন বোনকে ধর্ষণ চেষ্টা করে মো. হাসান মিয়া নামের ১৭ বছরের এক কিশোর। এ সময় ছেলেকে মারধর করে বাবা-মা। একপর্যায়ে মৃত্যু হলে তাকে ডোবায় ফেলে দেয় পরিবারের সদস্যরা।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে গজারিয়ার হোসেন্দী বাজার এলাকা থেকে হাসান মিয়ার বাবা, মা ও বোনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- নিহত হাসানের বাবা মো. শামীম শিকদার (৪০), মা হাসিনা বেগম (৩৮) ও বোন (১৫)। এর আগে শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যা করে মরদেহটি ডোবায় ফেলে দেয়ার ১৭ দিন পর উদ্ধার করা হয়। পচা-দুর্গন্ধের খোঁজ করতে গিয়ে অর্ধগলিত মরদেহের সন্ধান পায় তার স্বজনরা। এরপর পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন বলেন, নিহত হাসান মিয়া মাদকাসক্ত ছিল। ঘটনার দিন রাতে তার বোনকে জোর করে নিজের রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বোনের চিৎকারে মা, বাবা এসে ছেলেকে মারধর করলে একপর্যায়ে মৃত্যু হয় হাসানের।

ওসি জানান, এরপর মরদেহটি বাড়ির পাশে ডোবায় ফেলে দেয় পরিবারের সদস্যরা। এ ঘটনা প্রত্যক্ষ করে নিহতের ছোট ভাই। তাকে জিজ্ঞাসাবাদ করেই ঘটনার মূল রহস্য জানা গেছে। সে মামলার বাদী। আটকদের রোববার আদালতে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102