ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩৮ বার পঠিত

ঢাকায় আগামীকাল বৃহস্পতিবারের মহাসমাবেশের স্থান চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়ে রাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি।

বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। এতে মহাসমাবেশসহ সার্বিক বিষয় তুলে ধরবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকালে মহাসমাবেশের স্থান চূড়ান্ত করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত আছেন।

বিএনপি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল বৃহস্পতিবার এই মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল, কিন্তু কর্মদিবসের যুক্তি দেখিয়ে তাদের ওই দুই জায়গার অনুমতি দেয়নি ডিএমপি।

তার পরিবর্তে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখন এ বিষয়টি নিয়েই বৈঠকে বসেছেন বিএনপির সিনিয়র নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102