ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাতে হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল) নেয়া হবে।

মঙ্গলবার রাত ৮টায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি আবার বাসায় ফিরবেন। জানা গেছে, তার যাওয়া-আসার পথে নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনার বরাবরে একটি চিঠি দেয়া হয়েছে।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়াকে মঙ্গলবার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।

চিঠিতে হাসপাতালে আসা-যাওয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তা দেয়ার অনুরোধ করা হয়। ওই চিঠির কপি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) দেওয়া হয়েছে। এর আগে গত ১৫ এপ্রিল সিটি স্ক্যান করার জন্য করোনা আক্রান্ত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। ওই দিন রাত সাড়ে ৯টায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে রাত পৌনে ১১টার দিকে তাকে গুলশানের বাসায় নিয়ে আসা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102