ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাত সোয়া ১টায় মাঠে নামছে লিভারপুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

ইপিএলের ম্যাচে আবারো মাঠে নামছে লিভারপুল। প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। অ্যানফিল্ডে ম্যাচ শুরু আজ বাংলাদেশ সময় রাত সোয়া ১টায়। এর ত্রিশ মিনিট পর শীর্ষস্থান আরো পোক্ত করার মিশনে সিরি’আয় সাম্পদোরিয়াকে আতিথ্য দেবে এসি মিলান।

অ্যানফিল্ডের পাশেই মিলউড ট্রেনিং গ্রাউন্ড। অনুশীলনে যেখানে দেখা মিললো এক ভিন্ন লিভারপুলের। ইনজুরি আর করোনায়, গেলো ১ মাসে দল গোছাতেই রীতিমত লেজে গোবরে অবস্থা ইয়ুর্গেন ক্লপের। তাইতো শীতের সন্ধ্যার রুক্ষতা ছাপিয়ে স্মিত, হাসি এই জার্মানের ঠোঁটে।

ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের এ মৌসুমে বইছে জোয়ার ভাটায়। ১০ ম্যাচের পয়েন্ট হারিয়েছে ৪টিতেই। তবে প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স বলেই যত আশা। কারণ এই দলটার বিপক্ষে ১২ বারের সাক্ষাতে কখনই হারেনি অলরেডরা।

অনুপ্রেরণা আছে আরো একটা। এ ম্যাচ দিয়ে করোনাকালেও অ্যানফিল্ডে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দুই হাজার লিভারপুলের সমর্থক।

লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘উলভস বিপজ্জনক দল। গেলো বছর তাদের কাছে আমরা হেরেছিলাম। এটা স্বস্তির যে মাঠে অল্প হলেও দর্শক ফিরেছে। তাদের সামনে সেরাটা দিতে চাই। বর্তমান এই স্কোয়াড নিয়েও আমি খুশি।’

অন্যদিকে, ইতালিয়ান লিগে সাম্পদোরিয়া বরাবরই সহজ এক প্রতিপক্ষ এসি মিলানের জন্য। সিরি’আয় ক্লাবটির সর্বোচ্চ ৬৪ হার এই রসোনারিদের বিপক্ষেই।

এ মৌসুমে রীতিমত যেন উড়ছে পিউলি শিষ্যরা। এ ম্যাচ কম খেলেও দুইয়ে থাকা ইন্টার চেয়ে এগিয়ে দুই পয়েন্টে। এই ম্যাচে যা পাঁচ করার সুযোগ।

স্কোয়াড গঠনেও সুসংবাদই আছে কোচের জন্য। রিবিচ-দিয়াজ-জেমিনেজরা আছেন ফর্মের তুঙ্গে। আগে ম্যাচে প্রথম ডেনিশ ফুটবলার হিসেবে গোল করা সাইমন কেজির ফিরছেন শুরুর একাদশে। তবে মিলার জন্য চিন্তার কারণ হতে পারে সাম্পদোরিয়ার কোচ ক্লদিও রানিয়েরির আক্রমণাত্মক ফর্মেশন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102