ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রানা প্লাজা ধসের ৮ বছর; নিহতদের স্মরণে ১ হাজার ১৩৮ গোলাপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

সাভারে বহুল আলোচিত রানা প্লাজা ধসের ৮ বছর পূর্ণ হচ্ছে আজ ২৪ এপ্রিল। দিবসটি উপলক্ষে এবারও নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন নিহতের স্বজন, আহত শ্রমিকসহ অনেকেই।

বিশ্বব্যাপী আলোচিত এ দুর্ঘটনার পর থেকে প্রতিবছর মোমবাতি জ্বালিয়ে স্মরণ করেন বিভিন্ন শ্রমিক সংগঠন, উদ্ধারকর্মী ও হতাহত শ্রমিকদের স্বজনরা। দিনটি উপলক্ষে শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকেই ধসে পড়া রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের পরিবারের সদস্য, আহত শ্রমিকরা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। তারা অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। নিহতদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন। পরে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কর্মসূচি উপলক্ষে আজ সকাল থেকে রানা প্লাজার সামনে আসতে শুরু করে নিহত শ্রমিকদের আত্মীয়-স্বজন, আহত শ্রমিকরা, শ্রমিক সংগঠনগুলো ও প্রশাসন। এ সময় নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনদের বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে রানা প্লাজা এলাকা। হারিয়ে যাওয়া পরিবারের সদস্যকে স্মরণ করে কাঁদতে দেখা যায় অনেক স্বজনকে। ওই দুর্ঘটনায় অনেক আহত ও পঙ্গু শ্রমিকও জড়ো হন। সহকর্মীদের শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন তাঁরাও।

গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই এলাকার আহ্বায়ক রফিকুল ইসলাম সুজন বলেন, রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৮ জন শ্রমিক নিহত হয়েছেন এবং ২ হাজার ৪৩৮ জন শ্রমিক আহত হয়েছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে ১ হাজার ১৩৮টি গোলাপ ফুল দিয়ে একটি পুষ্পাঞ্জলি তৈরি করে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়েছে।

প্রসঙ্গত, সাভারে রানা প্লাজার ৮ তলা ভবন ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে ধসে পড়ে। এ ঘটনায় ১১শর বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে, আহত হয় সহস্রাধিক। যা বাংলাদেশ তথা বিশ্ব-ইতিহাসে বড় শিল্প দুর্ঘটনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102