ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ হাসপাতালে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

দীর্ঘদিন ধরে অসুস্থ ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় টানা ১৩দিন ধরে লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এবার সোমবার প্রিন্স ফিলিপকে হৃদযন্ত্রের পরীক্ষার জন্য সেন্ট বার্থলমিউ হাসপাতালে নেয়া হয়েছে।

সংক্রমণের কথা বলা হলেও ৯৯ বছরের প্রিন্স ফিলিপ কোভিড-১৯-এ আক্রান্ত নন বলে আগেই জানানো হয়েছে।

প্রিন্স ফিলিপের হৃদযন্ত্রে আগে থেকেই কিছু সমস্যা আছে। বর্তমানে সেটি কী অবস্থায় আছে তা পর্যবেক্ষণ করতেই এই পরীক্ষা বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানায় বিবিসি।

বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে বলা হয়, ডিউক অব এডিনবরা ‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন’ এবং ‘ভালো আছেন’।

এ সপ্তাহের পুরোটাই তাকে হাসপাতালে থাকতে হতে পারে। আগামী জুনে শতবর্ষে পা দেবেন প্রিন্স ফিলিপ। কিছুটা অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মাসে রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দুজনই কোভিড-১৯-এর টিকা নিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102