ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রান্নাঘরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, প্রতিবেশী যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির রান্নাঘরে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলায় প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ফারুক হোসেন ওই উপজেলার চরজব্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর হাসান গ্রামের আব্দুল হকের ছেলে।

জানা গেছে, ধর্ষণের শিকার তরুণী ও তার বাবা শারীরিক প্রতিবন্ধী। তার মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। দুই বছর আগে মেয়েটির বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকে একদিনও সে শ্বশুরবাড়িতে থাকেনি। এমনকি তার স্বামীও এ বাড়িতে আসেনি। এ কারণে সে বাবার বাড়িতেই থাকত। ধর্ষক ফারুক প্রতিবেশী হওয়ায় প্রায়ই ওই তরুণীর বাড়িতে যাতায়াত করত। এক পর্যায়ে বাকপ্রতিবন্ধী তরুণীর ওপর কুদৃষ্টি পড়ে তার।

আরো জানা গেছে, কয়েক মাস আগে বাড়ির রান্নাঘরে একা পেয়ে ওই তরুণীকে পেছন থেকে জাপটে ধরে রান্নাঘরের একপাশে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি বাকপ্রতিবন্ধী হওয়ায় চিৎকার করতে পারেনি। বুধবার (১৭ মার্চ) সকালে সে পেটের ব্যথায় কান্নাকাটি শুরু করে। এরপর আলট্রাসনোগ্রাম করে জানা যায়- তার পেটে তিন সপ্তাহের বাচ্চা। এ বিষয়ে জানতে চাইলে ওই তরুণী মাকে জানায় প্রতিবেশী ফারুক তাকে ধর্ষণ করেছে। এ খবর জানার পর ওইদিনই ফারুকের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার তরুণীর মা।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল জানান, বুধবার মামলা করেছে ধর্ষণের শিকার তরুণীর মা। পরে অভিযুক্ত ফারুককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102