ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাবিতে শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করায় শিক্ষার্থী বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৫৪ বার পঠিত
আশিক উল্লাহ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগে শিক্ষকের সাথে অশোভন আচরণ করায় আশিক উল্লাহ নামের মাস্টার্সের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত এক নির্দেশে তাকে বহিষ্কার করা হয়।

এর আগে ক্লাসে অশোভন আচরণ করায় অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে বিভাগের সভাপতির কক্ষে দুই ঘণ্টা আটকে রাখে শিক্ষার্থীরা। পরে বিভাগ তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেন। এদিকে তার বহিষ্কারসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনের সামনে আন্দোলন করছে বিভাগের শিক্ষার্থীরা।

আইন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার চতুর্থ বর্ষের ক্লাস চলাকালীন ইমপ্রুভমেন্ট পরীক্ষার কথা বলে ক্লাসে প্রবেশ করেন মাস্টার্সের শিক্ষার্থী আশিক উল্লাহ। কিন্তু তার কোনো ইমপ্রুভমেন্ট ছিল না। ক্লাসের শেষের দিকে সে ওই শিক্ষককে বিব্রত করার জন্য অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে তিনি ক্লাস থেকে বের হতে গেলে আশিক দরজা লাগিয়ে তাকে মারার জন্য উদ্ধত হন। পরে শিক্ষার্থীরা তাকে ক্লাস রুমে আটকে রেখে ওই শিক্ষককে উদ্ধার করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, আশিককে প্রকাশ্যে ভুক্তভোগী শিক্ষিকার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা এবং অবিলম্বে গ্রেফতার করতে হবে।

এ বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, এর আগেও আশিকের নামে শিক্ষককে লাঞ্ছনার অভিযোগ আছে। সে ক্লাস রুমে মেয়েদের সঙ্গেও অশালীন মন্তব্য করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা অধ্যাপক বেগম আসমা সিদ্দীকা বলেন, আমি ক্লাস শেষে বের হতে গেলে সে আমার পথ অবরোধ করে। ডিপার্টমেন্টের আভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে আমার কাছে সমাধান চাইলে আমি তাকে চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলতে বলি। কিন্তু সে তা না শুনেই আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আমরা বিভাগের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করেছি। এর আগে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে সেই কমিটির প্রতিবেদনের বাস্তবায়ন চাইব। সেই সঙ্গে সে যেন পরীক্ষা দিতে না পারে সে ব্যবস্থাও করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেট কমিটিতে রিপোর্ট সাপেক্ষে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102