ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাবির দুই মূল গেটে তালা ঝুলিয়েছে ছাত্রলীগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৩৩ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের মূল দুই গেটে তালা লাগিয়ে দিয়েছে ছাত্রলীগের একাংশ। মঙ্গলবার (২২ অক্টোবর) পৌনে ৪টার দিকে তারা প্রথমে কাজলা গেট পরবর্তীতে মেইন গেটে তালা ঝুলিয়ে দেয়।

আন্দোলনরত ছাত্রলীগ নেতাদের দাবি, সভাপতি ও সাধারণ সম্পাদক বহিরাগত নিয়ে ক্যাম্পাসে আসতে চায়। তাদের উদ্দেশ্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করা। এজন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির সহসভাপতি শাহিনুর ইসলাম সরকার ডন বলেন, ‘গালিব ও বাবু বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চায়। তাদের উদ্দেশ্য ক্যাম্পাসের পরিবেশকে অস্থিতিশীল করা। বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। এজন্যই আমরা গেটে তালা ঝুলিয়েছি।’

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর রাতে মোস্তাফিজ বাবু ও আসাদুল্লাহ হিল গালিবকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটির ঘোষণার পর থেকে ছাত্রলীগের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলন করে আসছে সংগঠনটির একাংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102