ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাবির পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষকের ফেসবুকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৫ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের মাস্টার্সের চলমান পরীক্ষার একটি কোর্সের প্রশ্নপত্র ওই বিভাগের এক শিক্ষক ফেসবুকে দিয়েছেন। ঘটনাটি ‘ভুলবশত’ ঘটেছে বলে ওই শিক্ষক জানিয়েছেন। আজ বুধবার দুপুরের এ ঘটনায় অনুষ্ঠেয় পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

গতকাল দুপুরে ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. ইসতিয়াক হোসেনের ফেসবুকের স্টোরিতে ওই প্রশ্নপত্র দেখা যায়। ঘটনা জানাজানি হওয়ার পর তিনি সেটি সরিয়ে ফেলেন। ২৭ ফেব্রুয়ারি ওই কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল বলেন, ‘এ ঘটনায় জরুরি সভা করে অনুষ্ঠেয় পরীক্ষাটি স্থগিত করেছি। ওই পরীক্ষার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মোস্তাফিজুর রহমান মণ্ডল আরও বলেন, ‘আমি অধ্যাপক ইসতিয়াক হোসেনের সঙ্গে কথা বলেছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন সরকার বলেন, ‘বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাকে কিছু জানানো হয়নি। বিভাগ থেকে জানানো হলে আমরা ব্যবস্থা নেব।’

এ বিষয়ে অধ্যাপক ইসতিয়াক হোসেন মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, ‘প্রশ্নপত্র মডারেশন নিয়ে দুইজন শিক্ষকের অন্যায়ের প্রমাণ রাখতে ছবিটি তুলেছিলাম। কিন্তু বুঝতে না পেরে ভুলবশত তা ফেসবুকের স্টোরিতে শেয়ার করে ফেলেছি। এভাবে অন্যের অন্যায় ধরতে গিয়ে নিজেই একটি অন্যায় করে ফেলেছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102