ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৬৭ বার পঠিত

সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে সংগঠনটির বিভিন্ন জেলা ও উপজেলা শাখার আরও ৪ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ওই নেতার নাম মনিরুল ইসলাম। তিনি রাবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. আরিফ হোসেন (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, নীলফামারী জেলা শাখা), মো. মনিরুল ইসলাম (সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা), রবিন হাসান রকি (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বেলকুচি উপজেলা শাখা, সিরাজগঞ্জ জেলা), রানা মন্ডল (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, তাড়াশ উপজেলা শাখা, সিরাজগঞ্জ জেলা) ও সবুজ মালাকারকে (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, আমতলী উপজেলা শাখা, বরগুনা জেলা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে গত ২৬ মার্চ রাতে রাবির শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী হলের সিট ছাড়া নিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন ছাত্রলীগ নেতা মনিরুল ইসলামের বিরুদ্ধে। এঘটনায় নগরীর মতিহার থানায় একটি অভিযোগও দায়ের করেন ওই ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগে তিনি বলেন, ২৬ মার্চ বিকালে মনিরুল তার রুমে গিয়ে সিট ছেড়ে চলে যেতে বলেন এবং চলে না গেলে প্রাণে মারার হুমকি দেন। এ ঘটনার পরে রাতে আবার মনিরুল ২০-২৫ জনসহ তার কক্ষে গিয়ে বলে যে, তোকে না রুম থেকে বের হয়ে যেতে বলেছিলাম? তুই এই রুমে এখনো কি করিস? হল কি তোর বাপের? আমার এই ব্লকে থাকতে হলে আমাকে টাকা-পয়সা দিয়ে থাকতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102