ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাবি ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনের ফল প্রকাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে। চূড়ান্ত আবেদনের জন্যও সময় ও জিপিএ নির্ধারণ করা হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর ড. বাবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর জন্য প্রাথমিক আবেদনকারীদের মধ্যে হতে এইচএসসি ফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিটের বিভিন্ন শাখায় বিজ্ঞান, মানবিক, ব্যবসায় চূড়ান্ত আবেদনের জন্য জিপিএ নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ে চূড়ান্ত আবেদনকারীদের ক্ষেত্রে এ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ-৫, মানবিক বিভাগের ৪.৪৩ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ৪.৯২ থাকতে হবে।
বি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ-৫, মানবিক শাখায় জিপিএ ৪.৫, বাণিজ্য শাখার ক্ষেত্রে ৪.৯২ থাকতে হবে। সি ইউনিটের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৫, মানবিক শাখায় জিপিএ-৫, বাণিজ্য বিভাগের জন্য জিপিএ ৪.৯২ থাকতে হবে। একই জিপিএ প্রাপ্ত একাধিক প্রার্থীর ক্ষেত্রে এইচ/সমমান পরীক্ষার প্রাপ্ত নম্বর বিবেচনা করা হয়েছে।

এদিকে বি ইউনিটের বাণিজ্য শাখার সব প্রাথমিক আবেদনকারী চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হয়েছেন।

আইসিটি পরিচালক ড. বাবুল ইসলাম জানান, তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

পরে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না। প্রথম পর্যায় ২৩ মার্চ দুপুর ১২টা হতে শুরু হয়ে ২৭ মার্চ বিকাল ৩টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্যায় ২৭ মার্চ রাত ৮টায় শুরু হয়ে ২৯ মার্চ বিকাল ৬টা পর্যন্ত চলবে। তৃতীয় পর্যায় ২৯ মার্চ রাত ১০টায় শুরু হয়ে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে।

প্রসঙ্গত, রাবির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা এবারে তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ৪৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবেন। তিন ইউনিটে মিলে প্রাথমিক আবেদনে উত্তীর্ণ এক লাখ ৩৫ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102