ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাবি ভিসির অপসারণ দাবিতে আলটিমেটাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এবং উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়ার দ্রুত অপসারণ এবং অপসারণ না করা পর্যন্ত সব ধরনের নিয়োগ স্থগিত রাখার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বাম ছাত্র সংগঠনগুলো।

এছাড়া আগামী সাত দিনের মধ্যে দাবি মেনে না নিলে লাগাতার কর্মসূচির হুশিয়ারি দিয়েছে তারা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ রাবি শাখা এবং রাকসু আন্দোলন মঞ্চের নেতাকর্মীরা।

এ সময় উপাচার্য, উপ-উপাচার্যকে অপসারণ করে রাকসু ও রেজিস্ট্রার গ্র্যাজুয়েট নির্বাচনের মাধ্যমে সিনেট পূর্ণাঙ্গের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ছাত্র ফেডারেশন রাবি সংসদের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, রাবির অনিয়ম ও দুর্নীতি নিয়ে গঠিত ইউজিসির তদন্ত কমিটি সরেজমিন দুই দফা তদন্ত করে উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রারসহ বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ২৫টি অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে। তদন্ত কমিটি ২০ ও ২১ অক্টোবর প্রধানমন্ত্রী কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে প্রতিবেদনটি জমা দিয়েছে। পরবর্তীতে রেজিস্ট্রার পদত্যাগ করলেও প্রমাণ পাওয়া সত্ত্বেও উপাচার্য, উপ-উপাচার্যকে অপসারণ করার কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না; যা আমাদের আশাহত করেছে।

লিখিত বক্তব্যে মিলন আরও বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধ এবং জ্ঞান বিকাশের প্রাণকেন্দ্র। কিন্তু বিশ্ববিদ্যালয়েই যদি দুর্নীতি চলে এবং দুর্নীতিবাজরাই ক্ষমতায় থাকে তাহলে বিশ্ববিদ্যালয় তার প্রকৃত স্বকীয়তা হারিয়ে ফেলবে। অনিয়ম ও দুর্নীতিবাজ ব্যক্তিদের দ্বারা বিশ্ববিদ্যালয় চলতে পারে না; যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও শিক্ষার পরিবেশ নষ্ট করে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যেমন আমরা তা মেনে নিতে পারি না, তেমনি দেশের কোন মানুষ এ অপরাধকে সহ্য করবেন না। ফলে আমরা আচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাবি শাখার সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, দপ্তর সম্পাদক রাকিব হাসান, রাকসু আন্দোলনের মঞ্চের পক্ষে আলহাজ হোসেন প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102