ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাবি শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চলমান আন্তঃফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ভেটেনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ব্যবসা প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ)-এর শিক্ষার্থী আবু সিনহাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেটেনারি অ্যান্ড এনিমেল সাইনসেস বিভাগের শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় আবু সিনাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সাময়িক বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আরিফুর রহমান বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির স্বার্থে প্রশাসনের তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনায় যে তার সংশ্লিষ্টতা আছে সেটা সে নিজেই স্বীকার করেছে। তবে তদন্ত কমিটির কার্যক্রম চলমান থাকবে।

এর আগে, গত রবিবার রাবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার অংশ হিসেবে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগ বনাম আইবিএ অনুষদের খেলা অনুষ্ঠিত হয়। এসময় টাইব্রেকারের সময় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তখন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সের প্রফেসর ড. মোইজুর রহমান মীমাংসার জন্য এগিয়ে গেলে আইবিএ শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহা সৌমিক তার কলার ধরে টানাহেঁচড়া করেন।

#ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102