ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামগঞ্জে নির্বাচনী সহিংসতায় ৩ জন গুলিবিদ্ধ, আহত ২০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় নির্বাচনী সহিংসতায় ৩ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন চলাকালীন প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীদের কেন্দ্র দখলকে কেন্দ্র করে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ইট পাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঘটনার পর আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশের ডিআইজির নেতৃত্বে বিপুল সংখ্যক বিডিআর, র‌্যাব ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় আধা ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত থাকলেও থমথমে পরিস্থিতির মধ্যে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

স্থানীয়রা জানায়, পৌর ৬নং ওয়ার্ডের উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন তার দলবল নিয়ে পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে এসে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঞ্জাবি প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ আকন্দের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আনোয়ারের অনুসারীরা এলোপাতাড়ি গুলি, ককটেল বিস্ফোরণ ও মারধর শুরু করে। এতে আলমগীর, কামাল হোসেন ও জামসেদসহ ৩ জন তাদের ছোড়া ছররাগুলিতে আহত হন। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয় আরও ১৫ জন।

পরে খবর পেয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক বিডিআর, র‌্যাব ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাঁকাগুলি ও এলোপাতাড়ি লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে কেন্দ্রের কোনো কিছু খোয়া যায়নি বলে দাবি সংশ্লিষ্টদের।

এ বিষয়ে লক্ষীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রিয়াজুল কবির বলেন, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইট পাটকেলে আঘাতে ৫ পুলিশ সদস্য সামান্য আহত হন বলে জানান তিনি। তবে পুলিশ কত রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছেন তা হিসাব না করে বলা যাচ্ছে না বলেও জানান তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান রিয়াজুল কবির।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102