ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামগতিতে সংঘর্ষ: বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪৪ বার পঠিত
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগতিতে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকেলে থানায় মামলা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদ পারভেজ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এতে আটক বিএনপি নেতা জামাল ও দিদারসহ ৫০ জনের নাম উল্লেখ ও অচেনা আরো ১২০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আটক দুইজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা আদালতে পাঠানো হয়।

জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, উদ্দেশ্যমূলক মামলায় গ্রেফতার দেখিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও উপজেলা কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পৌরসভার কাউন্সিলর দিদার হোসেন খন্দকারকে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতারা জানিয়েছেন, আ স ম আবদুর রব সরকারি কলেজ প্রাঙ্গণে সকালে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চলে আসেন। পরে তারা আলেকজান্ডার বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বসেছিলেন। বিএনপি নেতাকর্মীরা ফুল দিয়ে ফেরার পথে লাঠিসোটা নিয়ে মিছিল করেন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে উশৃঙ্খল স্লোগান দেয়। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী স্লোগান দিতে নিষেধ করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১৫ নেতাকর্মী আহত, দুইটি মোটরসাইকেল ও বিএনপি কার্যালয়সহ তিনটি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি নেতা জামাল ও দিদারকে আটক করে।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102