ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামপুরায় সিএনজি গ্যারেজের আগুনে ৮০ লাখ টাকার ক্ষতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭০ বার পঠিত

রাজধানীর রামপুরায় একটি সিএনজি গ্যারেজে লাগা আগুনে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় ৩ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রামপুরার পলাশবাগের সিএনজি গ্যারেজের আগুন নির্বাপণের পর এ তথ্য জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি আরও জানান, ভোরে ৫টা ২৮ মিনিটে পলাশবাগের সিএনজি গ্যারেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ভোর ৫টা ৩৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ৭টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

আনোয়ারুল ইসলাম জানান, আগুনে সিএনজি গ্যারেজের ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ৩ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102