ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামপুরায় স্কুলছাত্র নিহত, ৯টি বাসে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

রাজধানীর রামপুরায় বাসচাপায় মাইনুদ্দীন ইসলাম দুর্জয় নামে এক স্কুলছাত্র মৃত্যুর ঘটনায় স্থানীয়রা কয়েকটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রামপুরা সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) রাতে ঘটনাস্থল থেকে খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানান, বাস ভাঙচুরের পাশাপাশি নয়টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে বাসের আগুন নেভায়।

সূত্র জানায়, আরও কয়েকটি বাসও ভাঙচুর করা হয়েছে। ঘটনার পরপরই এলাকাবাসী উত্তেজিত হয়ে সড়কে চলাচল করা অন্যান্য বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি সূত্র জানায়, রামপুরার ঘটনায় এক ব্যক্তিকে আহত অবস্থায় পুলিশ চিকিৎসার জন্য নিয়ে গেছে। তার বিস্তারিত নাম ও পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি কোনো বাসের চালক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102