ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামপুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত

রাজধানীর রামপুরা কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় রইস উদ্দিন (৪৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে সোমবার (২৭ জুন) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানান, রামপুরা কাঁচাবাজারের পাশের রাস্তায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম রইস উদ্দিন বলে জানা গেছে। তার বাড়ি নরসিংদী জেলায়। বর্তমান ঠিকানা হিসেবে রাজধানীর বনশ্রী উল্লেখ করা রয়েছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102