ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামপুরায় শিক্ষার্থীদের অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

আজও সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সেখানে তারা রাস্তা বন্ধ করে দিয়েছেন।

গতকাল মঙ্গলবারও সকাল থেকে রামপুরার রাস্তাটি বন্ধ করে রাখেন তারা। বিক্ষোভ করে দিনভর। আর আজও একই রাস্তায় বন্ধ করে দিয়েছেন তারা। গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তা আটকেও দিচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত তারা রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছে। তাদের দাবি নিরাপদ সড়ক। তাদের ৯ দফা দাবি না মানা হলে অবরোধ কর্মসূচি চলবে।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।’

রাজধানীর শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল গণপরিবহনে অর্ধেক ভাড়ার (হাফ পাস) দাবিতে। এর মধ্যে ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজছাত্রের মৃত্যুর ঘটনার পর তা নিরাপদ সড়ক আন্দোলনে রূপ নেয়। সোমবার রাতে রামপুরায় বাসচাপায় মাঈনুদ্দিন ইসলাম নামের আরেক শিক্ষার্থীর মৃত্যু তাতিয়ে দিয়েছে কোমলমতিদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102