ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামপুরা বনশ্রীতে ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত

সোমবার (৯মে) দুপুরে ১টার দিকে বনশ্রীর ই-ব্লকের ৮নম্বর রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৩টার দিকে মৃত্যু হয় তার।

নিহত রিজনের রুমমেট মো. সম্রাট খান রাজ জানান, বনশ্রীর ওই বাসার সাতলায় তারা ৬ জন মিলে মেস করে থাকেন। রিজনের বাড়ি জয়পুরহাটের কালাই থানায়। সেখানকার একটি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।

রাজ আরও বলেন, গত দুই বছর আগে রিজন আমাদের মেসে থাকতে শুরু করেন। মাঝখানে পরীক্ষার জন্য আবার গ্রামে যান। গত ডিসেম্বর আবার ঢাকায় আসেন চাকরির জন্য। বিভিন্ন জায়গায় চাকরির সন্ধান করছিলেন। আজ (৯ মে) দুপুরে ছাদে কাপড় শুকাতে দিতে যান। পরে খবর পাই রিজন ছাদ থেকে পড়ে গেছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

রাজ জানান, রিজন কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ইচ্ছাকৃত ভাবে লাফিয়ে পড়েছেন, নাকি অসাবধানতাবসত পড়ে গেছেন তা বলতে পারছি না।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102