ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামেকে করোনা ওয়ার্ডে আরও ১৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে সাতজন করোনা আক্রান্ত ছিলো এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন। মৃতদের মধ্যে রাজশাহীর আটজন,চাঁপাইনবাবগঞ্জের ছয়জন এবং নাটোরের একজন রয়েছে।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ২৪ ঘণ্টায় নতুন ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে ২৭১ বেডের বিপরীতে ভর্তি আছেন ২৯৭ জন। আইসিইউতে আছেন ১৮ জন।

এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ছিলো ৩৮.৮৩ শতাংশ। সংক্রমণের উর্ধ্বমুখী হওয়ায় আজ বিকেল ৫টা থেকে ১৭ই জুন পর্যন্ত রাজশাহী মহানগরে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

লকডাউনের সময় জরুরি পণ্য, আম পরিবহণ এবং জরুরি সেবা ছাড়া সব পরিবহণ ও রেল চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে দোকানপাট, মার্কেট ও গণজমায়েত।  বৃহস্পতিবার রাতে জেলা সার্কিট হাউজে জরুরি সভায় এ ঘোষণা দেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102