ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামেকে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১২ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল

রাজশাহীতে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন। তাদের মধ্যে করোনায় মারা গেছেন ৪ জন, উপসর্গ নিয়ে ৫ জন, করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা যান ৩ জন।

এ নিয়ে চলতি আগস্টের প্রথম সাত দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে প্রাণহানি ছাড়িয়েছে ১০০। এর মধ্যে করোনায় ৩৯ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৫৫ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ১৬ জনের মৃত্যু হয়।

এর আগে গত ১ আগস্ট ১৮ জন, ২ আগস্ট ১৫ জন ১৩ জন, ৩ আগস্ট ১৯ জন, ৪ আগস্ট ১৪ জন এবং ৫ আগস্ট ১৭ জন, ৬ আগস্ট ১৫ জন হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং কুষ্টিয়ার একজনসহ মোট ৪ জন মারা গেছেন।

করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জের একজন করে মোট ৫ জন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় নওগাঁ, পাবনা ও কুষ্টিয়া জেলার একজন করে ৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ৮ জন পুরুষ এবং ৪ জন নারী প্রাণ হারিয়েছেন করোনা ইউনিটে। যাদের ৫ জনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছর বয়সী একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ জন মারা গেছেন হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ১, ১৭, ২৯, ৩০ নম্বর ওয়ার্ডে ২ জন করে এবং নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), ২২ ও ২৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

শনিবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন রাজশাহীর ১৭৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৯ জন, নাটোরের ৬৩ জন, নওগাঁর ৩৬ জন, পাবনার ৭০ জন, কুষ্টিয়ার ১১ জন, চুয়াডাঙ্গার ৩ জন, সিরাজগঞ্জের ৩, বগুড়ার ২ জন এবং মেহেরপুর জেলার একজনসহ মোট ৪০৭ জন। ২০ শয্যার আইসিইউতে ভর্তি ছিলেন ২০ জন।

হাসপাতালে করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ২০৩ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩৩ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৭১ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন।

এর আগে শুক্রবার (৬ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৯৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৩৬ জনের নমুনায়।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৮৮ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৭ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৩০ দশমিক ২১ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৮ দশমিক ৫৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102