ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ফের বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৮ জন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (০৪ জুলাই) সকাল ৯টা থেকে সোমবার (০৫ জুলাই) সকাল ৯টার মধ্যে মারা যান তারা।

সোমবার (৫ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে পাঁচজন করোনায় এবং ১২ জন উপসর্গে মারা গেছেন। করোনামুক্ত হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন একজন। এর মধ্যে পুরুষ ১২ জন ও নারী ছয়জন রয়েছেন। মৃতদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।’

রামেক পরিচালক আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন, নওগাঁর চারজন ও পাবনার একজন ও কুষ্টিয়ার একজন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে রাজশাহীর চারজন ও নাটোরের একজন মারা গেছেন। উপসর্গে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুজন, নওগাঁর চারজন, পাবনার একজন ও কুষ্টিয়ার একজন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।’

রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২১০ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৮৫ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪০৫টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৯৫ জন।’

করোনা পরীক্ষার বিষয়ে পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭২টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২১৮ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ০৯ শতাংশ।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102