ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামেক হাসপাতালে করোনায় আরো ৯ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা।

৯ জনের চারজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন।

আজ বুধবার (১৮ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।

শামীম ইয়াজদানী আরো জানান, করোনা সংক্রমণে মৃতদের রাজশাহীর তিনজন ও নাটোরের একজন। আর উপসর্গ নিয়ে মৃতদের রাজশাহীর চারজন, মেহেরপুরের একজন এবং নাটোরে দুইজন ও নওগাঁর দুইজন।

রামেক হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২ জন। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২৬১ জন রোগী।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে মোট ২৪৪ জনের মৃত্যু হলো। জুলাই মাসে মারা গেছেন ৫৩১ জন। আর জুনে মারা গেছেন ৪০৫ জন।

এদিকে, রাজশাহীতে করোনায় মৃত্যুর পাশাপাশি সংক্রমণের হারও কমেছে। গতকাল মঙ্গলবার জেলায় মোট ৬৪৯টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮০ জন। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার কমে ১২ দশমিক ৩২ শতাংশে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102