ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামেক হাসপাতালে করোনা ওয়ার্ডে ১৯ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরো ১৯জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোর, নওগাঁ ও পাবনায় ৩ জন করে, চাঁপাইনবাবগঞ্জে ২ জন এবং বগুড়া ও সিরাজগঞ্জে একজন করে রয়েছেন।

মৃতদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ, ১০ জন উপসর্গ নিয়ে মারা যান এবং নেগেটিভ হয়ে মারা গেছেন আরও ১ জন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন ও সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ হন। এনিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০৪ জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৯টি নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৬৯শতাংশ। নওগাঁয় ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮৫ জন। শনাক্তের হার ৩৪.৯৮ শতাংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102